Showing posts with label Paramita Chanda. Show all posts
Showing posts with label Paramita Chanda. Show all posts

Thursday, September 15, 2011

KNACH / Paramita Chanda

পারমিতা চন্দ
কাঁচ

ইচ্ছেময় ভাবনাগুলো যেন কাঁচপোকা
কাঁচপোকা ইদানীং খুব ভারাক্রান্ত
কাঁচঘরে কাঁচমেয়ের গায়ে অসংখ্য কাঁচপোকা রকমারি রূপে
কেউ টিপ, কেউ দুল, কেউ বাজুবন্ধ হয়ে
কাঁচমেয়ে প্রতীক্ষায়, বহুকাঙ্ক্ষিত পুরুষ হিরা আজ বুঝি এল
কাঁচপোকার দল ভাবে কিসের সাক্ষী হবে তারা

সঙ্গম না খননের?